ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে আগুন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০২:০৬ পিএম

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে আগুন

রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেট কারে অগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, কুর্মিটোলা ফায়ার স্টেশন ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায়। পরে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, প্রাইভেট কারটি উত্তরার দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ প্রাইভেট কারের ইঞ্জিন থেকে ধোয়া উঠলে মালিক নিজেই গাড়ি সাইড করেন।

সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন