ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কক্সবাজারে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৩০ নেতাকর্মী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম

কক্সবাজারে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৩০ নেতাকর্মী

কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন। তারা সবাই বারবাকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে দায়িত্বরত ছিলেন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বারবাকিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের এক অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের হাতে ফুল দিয়ে যোগদান করেন।

কাউন্সিল অধিবেশন শেষ হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেন তারা। যোগদান করা আওয়ামী লীগ নেতারা হলেন- আওয়ামী লীগ নেতা ও সমাজপতি আবুল কাশেম, মো. শাহাদাত, আমির হোসাইন, মোহাম্মদ কামাল, বদিউল আলম, মো. কাছিম, বাদল চন্দ্র শীল, আবদুল খালেক, নুরুল হোসাইন, নজরুল, নুরুল হক, মো. নাছির মহি উদ্দিন, মো. বশর, বদি আলম (২), মো. করিম, মো. কাশেম, নাজিম উদ্দিন, মো. জসিম, মো. জমির, আলমগীর, মো. কাশেম, উজ্জ্বল চন্দ্র শীল, আবু তালেব, নবীর হোসাইন, মো. আনসার, মো. রাজিব, মো. মনু প্রমুখ।

যোগদান করা নেতারা বলেন, কক্সবাজারের প্রতিটি উন্নয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদের অবদান রয়েছে। এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা তিনি। সালাহউদ্দীন আহমেদেকে আমরা আগেও পছন্দ করতাম, এখনো করি। আগামী নির্বাচনে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে আমরা বিএনপিতে যোগদান করছি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, তারা সবাই সালাহউদ্দীন আহমেদের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। তারা সবাই আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা বলেন, তার আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার ইউনুসের সভাপতিত্বে নাম্বার ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন উপজেলা বিএনপি সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক জেডএম মিনার।

কাউন্সিলে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক রনি, অ্যাডভোকেট মিনার, ওলামা দলের সদস্য সচিব সানা উল্লাহ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইদ্রিস বাদশা, মেম্বার আলমগীর, ছরওয়ার কামাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শওকত হোসেন, সদস্য সচিব নুরুল হোছেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এটিএম গিয়াস উদ্দিন হায়দার, কৃষকদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম, সদস্য সচিব তৌহিদুল ইসলামসহ যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন