ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ এএম

বিএনপির মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

মিঠামইন থানার ডিউটি অফিসার আল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি এবং কেউ আটক হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিঠামইন বাজার থেকে সোমবার রাতে আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপি। জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় সন্তুষ্টি জানিয়ে এ মিছিল বের করা হয়। প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী এতে অংশ নেন।

মিছিল থেকে কিছু কর্মী সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে প্রবেশ করেন। সেখানে গিয়ে তারা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। এ সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় আহতের ঘটনা ঘটেনি। 

ঘটনার পরপরই পুলিশ এলাকায় সতর্ক অবস্থান নেয়। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে বাড়ির আশপাশে। তবে কাউকে আটক করা হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন