ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

পুলিশকে কামড়ে পালালেন ছাত্রদল নেতা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

পুলিশকে কামড়ে পালালেন ছাত্রদল নেতা

বরিশালে পুলিশকে কামড় দিয়ে পালিয়েছে মহানগরীর ১০ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার। এ সময় মাসুম ও উপস্থিত অন্যদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়।

শনিবার (১৫ নভেম্বর) সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে নামধারী আসামি করে কোতয়ালী থানায় মামলা করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শুক্রবার রাত ২টার দিকে নগরীর ভাটারখাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আসামি ঘটনার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- বরিশাল নগরীর ভাটারখাল এলাকার রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, পালিয়ে যাওয়া মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত ও শিল্পি আক্তার।

মামলায় উল্লেখ করা হয়েছে- চলতি বছর দায়ের হওয়া একটি মামলার আসামি ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে ভাটারখাল এলাকায় যায়। তখন পুলিশের উপস্থিতি দেখে মাসুম ও তার পরিবারের সদস্যরা অতর্কিত হামলা চালায়। এ সময় ৬০ থেকে ৭০ জন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও ইট ছুড়ে চালানো হামলায় এসআই নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় মাসুম পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন