ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুমিল্লায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৯ এএম

কুমিল্লায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগ

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বুধবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে মনোয়ার সরকারের বাড়িতে তার নির্বাচনি অফিস হিসেবে ব্যবহৃত ঘরে আগুন দেয়। এলাকাবাসী ধারণা করছেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ এ ঘটনা ঘটাতে পারে।

তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, একটি দরজাবিহীন টিনের চালা ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরের ভেতরে একটি টেবিল পুড়েছে। ঘরটি মনোয়ার সরকারের নির্বাচনি কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে মনোয়ার সরকার এলাকায় আসছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন