ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা বাবলা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা বাবলা

হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম, ০৫ নভেম্বর ২০২৫ঃ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ’র নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে আহত যুবদল নেতা সরোয়ার হোসেন বাবলা মারা গেছেন।

বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি বর্ষণের সময় আহত যুবদল নেতা সরোয়ার হোসেন বাবলা মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণসংযোগ কালে হঠাৎ দুইজন ব্যক্তি ঘটনাস্থলে এসে বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় গুলিতে বিএনপির এমপি প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন। আহতদের স্থানীয় সমর্থক ও এলাকাবাসী দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ শঙ্কামুক্ত হলেও মারা যান তার অনুসারী সরোয়ার হোসেন বাবলা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন