ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:১৭ এএম

বিএনপির মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী

প্রচারের উত্তাপে যখন নির্বাচনি মাঠে বাড়ছে প্রতিযোগিতা ও বাকযুদ্ধ, ঠিক তখনই মেহেরপুরের রাজনীতিতে দেখা গেল এক প্রশান্তিময় দৃশ্য। প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সৌহার্দ্য ও রাজনৈতিক শালীনতার অনন্য উদাহরণ স্থাপন করলেন মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী তাজউদ্দীন খান ও বিএনপির প্রার্থী মাসুদ অরুণ।

সোমবার (৩ নভেম্বর) রাতে তাজউদ্দীন খান বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুনকে ফোন করে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। নির্বাচনি প্রতিদ্বন্দ্বী হয়েও এমন সহমর্মিতা রাজনৈতিক অঙ্গনে এনে দিয়েছে এক বিরল ইতিবাচক সাড়া।

জানা গেছে, ফোনালাপে দুই প্রার্থীই মেহেরপুরের উন্নয়ন ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচনি প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকলেও সেটি থেকে শত্রুতা তৈরি করার প্রবণতা থাকবে না বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মেহেরপুরের সচেতন রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা ঘটনাটিকে স্বাগত জানিয়েছেন। এ ঘটনার প্রশংসা করে অনেকেই বলেছেন, এমন ভদ্র ও সৌহার্দ্যমূলক আচরণই হতে পারে পরিপক্ব রাজনীতির সত্যিকারের রূপ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন