ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কক্সবাজারে বিজিবির অভিযানে চোরাচালানী আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম

কক্সবাজারে বিজিবির অভিযানে চোরাচালানী আটক

কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে চোরাচালানী মালামালসহ একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে চাকঢালা বিওপি’র টহলদল সীমান্ত পিলার-৪৩ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়ালকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তির নাম মো. আবু আলম। তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজারপাড়া এলাকার মৃত রশিদ আহাম্মদের ছেলে। তার কাছ থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে আনা ৩০০ পিস গোলগলা গেঞ্জি উদ্ধার করা হয়।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, আটককৃত আসামীকে মালামালসহ আইনি প্রক্রিয়ায় থানায় সোপর্দের কার্যক্রম চলছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন