ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

আ.লীগের আমলে রাজনৈতিক পরিচয় দেখে বিচারের রায় নির্ধারিত হতো: বিএনপি নেতা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:২৪ পিএম

আ.লীগের আমলে রাজনৈতিক পরিচয় দেখে বিচারের রায় নির্ধারিত হতো: বিএনপি নেতা

ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, “গত ১৬ বছরে স্বাধীন রাষ্ট্রগুলোর তালিকায় নিশ্চয়ই বাংলাদেশের নাম ছিল, কিন্তু দেশের মানুষের স্বাধীনতা ছিল না। শুধু তাই নয়, একটি সংসদ ছিল নামে মাত্র, যার কোনো কার্যকারিতা ছিল না। ওই সময় রাজনৈতিক পরিচয় দেখে বিচারের রায় নির্ধারিত হতো।”

শনিবার (২৫ অক্টোবর) চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ও ওমরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনতা বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, “গত ১৬ বছর দেশে নির্বাচন কমিশন ছিল, কিন্তু তারা পাতানো নির্বাচন করেছে। মানুষের ভোটাধিকার ছিল না। আমাদের স্বপ্ন ছিল, র‍্যাব ও পুলিশ বাংলাদেশের মানুষকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে, কিন্তু র‍্যাব-পুলিশের আতঙ্কে আমাদের জীবন থেকে ‘নিরাপত্তা’ শব্দটি পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। এজন্যই আমাদের প্রিয় নেতা তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছেন।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বলেছেন, ‘আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন—আমি এজন্য লড়াই করছি না। আমি লড়াই করছি, যাতে আপনারা আপনাদের ভোটাধিকার ফেরত পান। অর্থাৎ ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। এই স্বপ্ন নিয়েই তিনি আন্দোলন করেছেন।’”

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন