ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুলি-অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জামসহ বাবা ও দুই ছেলে আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৩০ এএম

গুলি-অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জামসহ বাবা ও দুই ছেলে আটক

মুন্সীগঞ্জ শহরের উত্তর কোটগাঁও এলাকায় একটি বহুতল আবাসিক ভবন থেকে ১০০ রাউন্ড তাজা গুলি, ককটেল তৈরির বিপুল সরঞ্জাম, নগদ দেশি-বিদেশি টাকা ও দেশীয় শটগানসহ বাবা ও দুই ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– ভবনের মালিক আব্দুল হালিম মীর (৬০), তার দুই ছেলে শফিকুল মীর (৪০) ও সোহেল মীর (৩৯)। তারা মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকার বাসিন্দা। এক বছর আগে শহরের ওই এলাকায় বাড়ি তুলে বসবাস শুরু করেন তারা।

মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশরাফ রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ৮টার দিকে বলেন, আবাসিক ভবনে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ককটেল তৈরির সরঞ্জামসহ বাবা ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৫ তলা ভবনটি ঘিরে ফেলে ডিবি সদস্যরা। পরে শফিকুল মীর নামক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ভবনের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়। এর মধ্যে বিপুলসংখ্যক ককটেল তৈরির কৌটা, এক বস্তা কাচের বোতল, বুলেটপ্রুফ জ্যাকেট, একটি শটগান, ১০০ রাউন্ড গুলি, ৫টি হেলমেট, নগদ ৩ লাখ দেশি টাকা ও বিভিন্ন দেশের বিদেশি টাকা পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন