ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রনি, সম্পাদক নোবেল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:৫১ পিএম

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রনি, সম্পাদক নোবেল

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। এতে ইসমাইল হোসেন রনিকে সভাপতি ও বাহাদুর হোসেন নোবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ কমিটির অনুমোদন দেন। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রাজু, সহ-সভাপতি আশরাফুল আলম, তারেক রহমান, মোহাম্মদ দিপু, ইমতিয়াজ আহামেদ, আবদুল কবির ও সবুজ হোসেন (সজিব)।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান হোসেন, সোহেল রানা, রাকিবুল ইসলাম হৃদয়, মিজানুর রহমান নাহিদ, ফরহাদ হোসেন, দিদার হোসেন আকাশ, জনি আক্তার, সৈয়দ তৌহিদুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিরব, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী ও দফতর সম্পাদক জাকির পাটওয়ারী।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সংগঠনকে গতিশীল করতে নতুন নেতৃত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন