ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো জাবি শিক্ষার্থীর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পিএম

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো জাবি শিক্ষার্থীর

সকালে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি ফিরছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফারহানা ওয়াহেদা অমি। পথিমধ্যেই ট্রাকচাপায় তার মৃত্যু হয়। আর ফেরা হলো না শ্বশুরবাড়িতে। 

দুর্ঘটনাটি ঘটে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া এলাকায়। ট্রাকচাপায় নিহত অমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকে ভাঙচুর চালায়। এ সময় ট্রাকচালক পালিয়ে যায় বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।

নিহত ফারহানা ওয়াহেদা অমি মেহেরপুর শহরের কাসাড়িপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে। তিনি সকালে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন। পথে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪১৭৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে অমি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।’

স্থানীয়রা জানান, সড়কটিতে ভারী যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত দুর্ঘটনাপ্রবণ ওই স্থানে গতিনিয়ন্ত্রণ-ব্যবস্থা ও পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন