ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুন, নিহত ৫

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুন, নিহত ৫

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উল্লেখ্য, আগুন তিন ঘণ্টা পরও নিয়ন্ত্রনে আসেনি। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। আগুনে পুড়ে আহত হয়েছেন তিন জন। তাঁদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি কর হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ বেলা তিনটার দিকে বলেন, ‘দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাততলা। এর চারতলায় আগুন লেগেছে। আমরা পোশাক কারখানার এই আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এটা এখনো নিয়ন্ত্রণে আসেনি।’

তালহা বিন জসিম বলেন, রাসায়নিক কারখানায় ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড ছিল।

এ ঘটনায় যে তিনজন আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তাঁরা হলেন মো. সুরুজ (৩০), মো. মামুন (৩৫) ও সোহেল সরদার (৩৭)। তিনি আর এন ফ্যাশন নামের পোশাক কারখানাটির ফিনিশিং ইনচাজ।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, ভর্তি হওয়া এসব ব্যক্তির মধ্যে মো. সুরুজের শরীরের দুই শতাংশ পুড়ে গেছে। বাকিরা সামান্য আহত হয়েছেন।

প্রথম দফায় পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়। পরে আরও আরও তিনটি সেখানে যুক্ত হয় বলে জানান তালহা বিন জসিম।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন