ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাপলা প্রতীক ইস্যুতে বিএনপিকে টেনে আনা অমূলক: রিজভী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম

শাপলা প্রতীক ইস্যুতে বিএনপিকে টেনে আনা অমূলক: রিজভী

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে। কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের শীষকে টেনে মন্তব্য করা অমূলক।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরের রাজবাড়ি মাঠে দলটির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, শাপলা একটি জাতীয় প্রতীক। এটির প্রতি মানুষের আলাদা শ্রদ্ধাবোধ রয়েছে। তবুও এই প্রতীক চায় এনসিপি। দলটি তাদের দলীয় বক্তব্য দিতেই পারে। কিন্তু এর সঙ্গে ধানের শীষ প্রতীককে কেন নিয়ে আসা হচ্ছে। এটি ৪৭ বছরের আগের প্রতীক।

রিজভী আরও বলেন, নির্বাচন নিয়ে কেউ বাধা বা বিভাজন সৃষ্টি করতে চাইলে, তা কারও জন্যই শুভ হবে না। বিভিন্ন অপরাধ বা সমাজবিরুদ্ধ কাজে জড়িতরা কখনোই বিএনপির সদস্য হতে পারবে না।

এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলাইবিলে পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী।

/আরএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন