ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ঝিনাইদহে পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম

ঝিনাইদহে পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি।

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহ সদর উপজেলা ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে সদর উপজেলার আড়মুখী ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। তারা ২ জনই মাঠে কাজ করছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে সদরের আড়মুখী গ্রামের শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে বাড়ি ফিরে ফিরছিলেন তিনি। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অন্যদিকে, শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের হুরমত শেখও বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফিরতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, ঝিনাইদহে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে।

/এএস  

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন