ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম

সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

বিজিবি-৬ ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত মেহেরপুরের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০৫ এমপি’র নিকট বাংলাদেশের শূন্যরেখায় এ বৈঠক হয়।

বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬ )-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান নেতৃত্ব দেন। এ সময় স্টাফ অফিসারসহ ১০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অপরদিকে বিএসএফের পক্ষে ১৬১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুবাস চন্দ্র গাগুয়ার নেতৃত্বে স্টাফ অফিসারসহ ১৩ সদস্য অংশ নেন।

বৈঠকের শুরুতে উভয় পক্ষের ব্যাটালিয়ন কমান্ডার পরস্পরকে স্বাগত জানান এবং কুশলবিনিময় করেন। এরপর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সীমান্তের সার্বিক পরিস্থিতি, সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার প্রতিরোধ, অবৈধভাবে বাংলাদেশি নাগরিক পুশ-ইন বন্ধ, মাদক চোরাচালান রোধ ও সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএসএফের পক্ষ থেকে সীমান্ত পিলার ৮৭ থেকে ৯২/৮-আর পর্যন্ত কাঁটাতারবিহীন এলাকায় ভারতীয় পার্শ্বে কাঁটাতার স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। জবাবে ৬ বিজিবির অধিনায়ক জানান, উক্ত এলাকা পূর্বে অনুমোদিত হলেও ভৌগলিক পরিবর্তনের কারণে নতুন করে যৌথ পরিদর্শন (জেআরএস) প্রয়োজন। তিনি বিএসএফ কমান্ড্যান্টকে কাঁটাতার স্থাপনের বিষয়ে নতুন প্রস্তাবনা প্রেরণের পরামর্শ দেন।

এছাড়াও উভয় পক্ষ চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার বিষয়ে একমত হন। বৈঠক শেষে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডারগণ সীমান্ত পিলার ১০৫ পরিদর্শন করেন। পরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে পতাকা বৈঠক শেষ হয়।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন