ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নেতাকর্মীদের অর্থ সহায়তা দেওয়া আ. লীগের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

নেতাকর্মীদের অর্থ সহায়তা দেওয়া আ. লীগের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গুলশান-১ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন। এছাড়া তার কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি দলীয় লোকজনের নিকট প্রচারের তথ্য পাওয়া গেছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মোজাম্মেল হক সম্প্রতি যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্যসচিব আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জড়িত নেতাকর্মীদের বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছিলেন। এছাড়া তিনি গতকাল (২৩ সেপ্টেম্বর) গুলশানে আওয়ামী লীগের এক মিছিল আয়োজনের জন্য অর্থায়ন করেন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরো জানান, ‘মোজাম্মেল হকের মোবাইল ফোন থেকে দলীয় বিভিন্ন কর্মসূচির সূচি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার প্রমাণও পাওয়া গেছে।’ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন