ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাংবাদিক বাদলকে মারধর, একজন কারাগারে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

সাংবাদিক বাদলকে মারধর, একজন কারাগারে

রংপুরে একুশে টিভি, দৈনিক সংবাদ ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মব সৃষ্টি করে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় রতন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, আসামি রতন এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে সাংবাদিক বাদলের ওপর হামলা করে আহত করার সুনির্দিষ্ট অভিযোগ আছে।

এদিকে মঙ্গলবার আসামিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের বিরুদ্ধে নিষিদ্ধ অটোরিকশার লাইসেন্স দিয়ে ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা সংক্রান্ত রিপোর্ট করার ঘটনায় সাংবাদিক বাদলকে মব সৃষ্টি করে নগরীর কাছারী বাজার থেকে তুলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার অফিসের সামনে নেওয়া হয়। এর মারধর করে তাকে খবরটি প্রত্যাহার ও তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়।

খবর পেয়ে সহকর্মী সাংবাদিকরা এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমাসহ ১৪ জনের নাম উল্লেখ করে সোমবার থানায় মামলা করেন ভুক্তভোগী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন