ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যাসিস্টদের দোসররা আবারও সক্রিয় হচ্ছে, ২৪’র সেনারা এখনো বেঁচে আছে: জামায়াত আমীর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

ফ্যাসিস্টদের দোসররা আবারও সক্রিয় হচ্ছে, ২৪’র সেনারা এখনো বেঁচে আছে: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান আজ রোববার বলেছেন, ফ্যাসিস্টদের দোসররা আবারও সক্রিয় হচ্ছে। তাদের মনে রাখা উচিত ২৪’র সেনারা এখনো বেঁচে আছে।’

তিনি বলেন, ‘২৪’র অভ্যুত্থান চুড়ান্ত যুদ্ধ ছিল না, এটা ছিল রিহার্সেল। যারা ২৪’র অভ্যুত্থানকে ফাইনাল আন্দোলন ভাবছেন, তারা ভুল করছেন।’

বিরোধী দলীয় নেতা বলেন, ‘১৫ বছরের ফ্যাসিবাদী সরকার যে পথে হেঁটেছে বর্তমান সরকার সেই পথেই হাঁটছে। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদী রাস্তায় আর কাউকেই চলতে দিবে না।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছরে আমরা কোথায় দাঁড়ালাম। এদেশ থেকে সরকার প্রধান, তার আত্মীয়স্বজন, জাতীয় মসজিদের ইমাম এবং বিচারপতিদের পালাতে হয়।’

শফিকুর রহমান বলেন, ‘পতিত ফ্যাসিস্টরা এ দেশকে পিছিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে অনেক উপাদানই গায়েব করা হয়েছে।’

‘ইতিহাস বলে একবার যারা অপকর্ম করে দেশ থেকে পালিয়ে যায়, তারা আর দেশে ফেরেনা’-উল্লেখ করেন জামায়াত আমির।

 

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন