ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপির আন্তর্জাতিক সেলের নেতৃত্বে সুলতান জাকারিয়া ও আলাউদ্দীন মোহাম্মদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ এএম

এনসিপির আন্তর্জাতিক সেলের নেতৃত্বে সুলতান জাকারিয়া ও আলাউদ্দীন মোহাম্মদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন আন্তর্জাতিক সেল গঠন করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন নতুন কমিটিকে অনুমোদন দেন।

গঠিত আন্তর্জাতিক সেলে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ।

এছাড়া আন্তর্জাতিক সেলের সদস্য হয়েছেন— আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন