ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতীয় পার্টির অফিস ভাঙচুরের সঙ্গে গণঅধিকার জড়িত নয়: রাশেদ খান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

জাতীয় পার্টির অফিস ভাঙচুরের সঙ্গে গণঅধিকার জড়িত নয়: রাশেদ খান

গতকাল শাহবাগে সমাবেশের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কাকরাইলে যায়নি। সেখানে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের সঙ্গে আমাদের দল জড়িত নয়— এমন দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জানানোর স্পর্ধা দেখিয়েছে। জিএম কাদের ও শামীম হায়দারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এ সময় ফ্যাসিবাদের ঠাঁই এই দেশে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুরের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, নুরুল হক নুর কোনো কিছু মনে রাখতে পারছে না। শরীরের ওপর তার নিয়ন্ত্রণ নেই। একটি মহল নুরকে বিদেশে পাঠানো হোক চায় না। এ সময় নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় হঠাৎ একটি মিছিল নিয়ে এসে একদল লোক কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা হয়।

জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে এই হামলার করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন