ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্যদিয়ে দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দাবি ছিল মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকবে না। চব্বিশের গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি।

ডা. শফিকুর রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি স্পষ্ট বলেছিলেন- শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিল। পরে তা অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা দিয়ে তিনি তার শপথ ভঙ্গ করেছিলেন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ ইস্যুতে তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই প্রত্যাশা। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। তবে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে জামায়াত কোনো তোষামোদকারীকে দেখতে চায় না বলেও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন