ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রামিসার বাবাকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম

রামিসার বাবাকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও বর্তমানে অসুস্থ রামিসার বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সোমবার বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবাকে দেখতে যান তিনি।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার নামে আট বছর বয়সী স্কুল ছাত্রীকে হত্যার দায়ে ডলার নামে এক ব্যক্তির উপর চাপালেন প্রধান অভিযুক্ত সোহেল রানা।

সোমবার দুপুরে আদালতে সোহেল রানা চিৎকার করে বলতে থাকে, ‘আমি ধর্ষণ করি নাই, বাচ্চারে (রামিসা) ধর্ষণ করেছে ডলার। হত্যা করে লাশ টুকরা করেছি আমি।’

এদিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত সোহেল ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন