ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মির্জা আব্বাস গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: আখতার হোসেন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:৫২ এএম

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মির্জা আব্বাস গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: আখতার হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গিয়ে তার সুস্থতা কামনা করে এমন মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মির্জা আব্বাস গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আশা করি, দ্রুত সুস্থ হয়ে তিনি সংসদে ফিরবেন এবং দলীয় কার্যক্রমে আবারও অংশ নেবেন। উনার পরিবারের সঙ্গে কথা হয়েছে, পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

এনসিপির এই সদস্যসচিব বলেন, রাজনীতিতে আলোচনা-সমালোচনা থাকবেই, তবে এর বাইরে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে হবে। এ সময় রাজনৈতিক মতানৈক্য যেন ফ্যাসিবাদের রাজনীতিতে ফিরে না যায়, সেজন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন