ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নিরাপদ ঈদযাত্রা ও চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ জরুরি: শিমুল বিশ্বাস 

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

নিরাপদ ঈদযাত্রা ও চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ জরুরি: শিমুল বিশ্বাস 

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস এমপি। 

সোমবার (৯ মার্চ) ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদ বাস টার্মিনালে মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সায়দাবাদ বাস টার্মিনাল মালিক ও শ্রমিক কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। 

এসময় শিমুল বিশ্বাস বলেন, “ঈদ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে লাখো মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। এতে সড়ক ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় অনেক স্থানে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অভিযোগ উঠে। যা সাধারণ যাত্রীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।” 

তিনি বলেন, “ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। একই সঙ্গে সড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন।” 

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়াতে হবে। যাতে কোনও অসাধু চক্র যাত্রীদের জিম্মি করে চাঁদাবাজি করতে না পারে।” পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করে যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। 

শিমুল বিশ্বাস মনে করেন, মালিক-শ্রমিক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় থাকলে ঈদযাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বস্তিদায়ক করা সম্ভব। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। 

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, “মানুষ যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে পরিবারের কাছে ঈদ উদযাপন করতে যেতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।” 

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির আহবায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার সারওয়ার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন, মহাসচিব সাইফুল ইসলামসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন