ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইসলামী আন্দোলনের আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইসলামী আন্দোলনের আমির

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আজ রোববার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এ ভাষণ সম্প্রচার করা হবে।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভাষণে মহান স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মপরিকল্পনা তুলে ধরবেন চরমোনাই পীর। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও বোধ-বিশ্বাসের প্রতিফলন ঘটানোর বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করবেন।

এ ছাড়া রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারের কর্মপদ্ধতি, বিশেষ কর্মসূচি ও খাতভিত্তিক পরিকল্পনাও ভাষণে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। ভোট প্রদানে ইসলামের নীতি ও অবস্থান সম্পর্কেও বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

ভাষণে তারুণ্যের প্রতি বিশেষ বার্তাও থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন