ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

Authorনিউজ রুম

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দলগুলোর প্রধানদের নির্বাচনী ভাষণ প্রচারের অংশ হিসেবে এই বিশেষ স্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এক চিঠিতে বিটিভির মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে।

নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ অনুসরণ করে বিটিভিতে বিভিন্ন দলের প্রধানদের প্রচারের সুযোগ দিচ্ছে ইসি।

জানা গেছে, আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে এবং চাহিদা মোতাবেক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেবেন। তারেক রহমানের এই ভাষণ রেকর্ডিংয়ের সময় ও সঠিক সময়সূচি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি কর্তৃপক্ষ নির্ধারণ করবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান একই দিন রাত ৯টায় ভাষণ দেবেন।

উল্লেখ্য, এবারের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত তাদের প্রচার চালাতে পারবেন। বিটিভিতে প্রচারের এই উদ্যোগ মূলত নির্বাচনী পরিবেশকে আরও উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ভোটে ২৯২ জন প্রার্থী নিয়ে মাঠের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপির ‘ধানের শীষ’প্রতীক। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৩ জন প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ২২৪ জন প্রার্থী নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। এ ছাড়া জাতীয় পার্টি ১৯২ জন এবং গণঅধিকার পরিষদ ৯০ জন প্রার্থী নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় আছে।

এরআগে ২০০৮ এবং ২০১৩ সালের নির্বাচনের প্রাক্কালে বড় দলগুলোর প্রধানদের ভাষণ বিটিভিতে প্রচারের রেওয়াজ ছিল, যা দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন