ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তিন আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের বাধা কাটল

Authorনিউজ রুম

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

তিন আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের বাধা কাটল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনের নির্বাচনী ফলাফলের চূড়ান্ত গেজেট প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুল বেঞ্চ এক আদেশে জানান, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন। একই সঙ্গে শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই বলে উল্লেখ করা হয়।

তবে আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, সংশ্লিষ্ট আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনের নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে পারবে না নির্বাচন কমিশন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবী ইসমাইল গণি বিষয়টি নিশ্চিত করে টাইমস অব বাংলাদেশকে বলেন, আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ফুল বেঞ্চ তাদের করা আপিল গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, চূড়ান্ত আপিল শুনানি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে পারবে না।

আইনজীবী ইসমাইল গণি জানান, এ-সংক্রান্ত আপিলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

এর আগে সোমবার বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের আইনজীবীরা আপিল বিভাগের শুনানিতে অংশ নেন। মঙ্গলবার অধ্যক্ষ নুরুল আমিনের আইনজীবীদের শুনানির পর আপিল বিভাগ এই আদেশ দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন