ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ব্যারিস্টার সুমনের জামিন চাইলেন মো. তারেক রহমান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ এএম

ব্যারিস্টার সুমনের জামিন চাইলেন মো. তারেক রহমান

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক মো. তারেক রহমান। তিনি বলেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে। শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড স্ট্যাটাসে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।

মো. তারেক রহমান বলেন, ব্যারিস্টার সুমন কাকে হত্যায় জড়িত, তার মামলাটা কী? এটা কি আওয়ামী লীগ করার অপরাধে এত দিন আটক, নাকি তিনি কাউকে হত্যায় জড়িত বলে?

তিনি বলেন, সরাসরি হত্যায় জড়িত বহুজন জামিনে আছে। শুধু অতিরিক্ত পরিচিতির কারণেই কি তাকে আটকে রাখা হয়েছে? আমি তার অনেক সমালোচনা করেছি, কিন্তু তিনি হত্যায় জড়িত না হলে তার মুক্তি চাই। তিনি দাগী অপরাধী হলে আগেই দেশ ছাড়তেন; বিদেশে গিয়ে আরামে ভিডিও বানাতেন।

আমজনতার দলের সম্পাদক বলেন, আমি আইনজীবী হলে তার জন্য আদালতে লড়াই করতাম।

জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তিনি জেলে আছেন। শেষে তারেক রহমান লিখেছেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন