ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনী প্রচারে যুবদলের নেতারা বাধা দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

নির্বাচনী প্রচারে যুবদলের নেতারা বাধা দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

নির্বাচনের প্রচারের সময় যুবদলের নেতারা বাধা দেওয়ার দাবি করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়ার এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মালিবাগ কাঁচাবাজারে আমাদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে শাহজাহানপুর যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন এবং ১২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেন। তারা দাবি করেন, এই এলাকা নাকি ‘২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা।’

তিনি আরও বলেন, ‘প্রিয় ঢাকা–০৮ আসনের ভাই ও বোনেরা, এই দম্ভ ও জুলুমের জবাব আপনারাই দেবেন আগামী ১২ তারিখে। আপনাদের বিচারালয়েই তাদের বিচার রেখে গেলাম।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন