ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: আন্দালিভ পার্থ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: আন্দালিভ পার্থ

ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তার নির্বাচনী এলাকা ভোলায় এসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি বলেন,

১৭ বছর কষ্ট করেছি শুধু জোটটা ধরে রাখার জন্য। জোটকে ধরে রাখতে হবে। তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে—এটাই আমাদের স্বপ্ন। আমরা সকাল-বিকেল এতটা কষ্ট করেছি ১৭টা বছর, এই জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় নিতে হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র, সফল রাষ্ট্র এবং সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হবে, এটাই তারেক রহমানের স্বপ্ন।

বিগত দিনে বিএনপি ও বিজেপির মধ্যকার বৈরী সম্পর্কের দিকে ইঙ্গিত করে পার্থ বলেন, আপনারা আমার ওপর রাগ কইরেন না। আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমার বিশ্বাস একসঙ্গে কাজ করলে আমরা একটা ভালো কিছু করতে পারব, ইনশাআল্লাহ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন