ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভবিষ্যৎ গড়তে তরুণদের সামনে আরও সুযোগ তৈরি করতে হবে: তারেক রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০২:২৩ এএম

ভবিষ্যৎ গড়তে তরুণদের সামনে আরও সুযোগ তৈরি করতে হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের ভবিষ্যৎ গড়তে হলে বাংলাদেশি তরুণদের সামনে আরও বেশি সুযোগ ও জায়গা তৈরি করতে হবে, যেখানে তারা নেতৃত্ব দেয়ার পথ খুঁজে পাবেন।’

বিএনপির চেয়ারম্যান তার ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার (২৪ জানুয়ারি) এক পোস্টে এ কথা বলেন।

এতে বলা হয়েছে, ‘আজ ঢাকার জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তরুণ কনটেন্ট ক্রিয়েটর আর চিন্তাশীল তরুণদের সঙ্গে খুবই প্রাণবন্ত ও উদ্দীপনাময় একটি আড্ডায় বসেছিলাম। কোনো মঞ্চে দাঁড়িয়ে বা ব্যারিকেডের পেছনে নয়, খোলা আকাশের নিচে। তাদের সঙ্গে আলোচনায় বুঝলাম, তরুণরা আসলে কেমন নতুন ধরণের রাজনীতি চান।’

‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল প্রতিযোগিতায় অংশ নেয়া দেশের নানা প্রান্তের তরুণদের কথা মন দিয়ে শুনেছি। শিক্ষা ও কর্মসংস্থান থেকে শুরু করে পরিবেশ রক্ষা, নারীর ক্ষমতায়ন আর দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন- সব বিষয়েই তাদের ভাবনা ছিল দারুণ শক্তিশালী। উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় ২২০০ এরও বেশি রিল জমা পড়েছে, আর আলোচনাগুলো ছিল বাস্তবসম্মত এবং গভীর।

শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তরুণ কনটেন্ট ক্রিয়েটর আর চিন্তাশীল তরুণদের সঙ্গে এক আড্ডায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

পোস্টে আরও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ‘এই তরুণদের কথাই প্রমাণ করে, দেশের নীতিনির্ধারণে অংশ নেয়ার জন্য আমাদের যুবসমাজ পুরোপুরি প্রস্তুত। দেশের ভবিষ্যৎ গড়তে হলে বাংলাদেশি তরুণদের সামনে আরও বেশি সুযোগ ও জায়গা তৈরি করতে হবে, যেখানে তারা নেতৃত্ব দেয়ার পথ খুঁজে পাবেন।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন