ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কারখানায় বরাদ্দ দেয়া তারেক রহমানের ফেস্টুন লিফলেট পেতে প্রয়োজন ১ লক্ষ ২০ হাজার টাকা, চাইলেন সহযোগিতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:০০ এএম

কারখানায় বরাদ্দ দেয়া তারেক রহমানের ফেস্টুন লিফলেট পেতে প্রয়োজন ১ লক্ষ ২০ হাজার টাকা, চাইলেন সহযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ সংসদীয় আসনে প্রজাপতি প্রতীকে নিজের রাজনৈতিক দল আমজনতার দল থেকে নির্বাচনের ঘোষণা দেন মো. তারেক রহমান। নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃত ফেস্টুন লিফলেট তৈরিতে বকেয়া থাকায় শুভাকাঙ্ক্ষী বড় ভাই বোনদের কাছে সাহায্য চেয়েছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে এ সহযোগিতা চান।

ফেসবুক পোস্টে লিখেন, আমার নির্বাচনি প্রচারণার জন্য কিছু ফেস্টুন লিফলেট করতে দিয়েছি। সেখানে ১ লক্ষ ২০ হাজার এর মত বকেয়া আছে৷ বকেয়া শোধ করলে ফেস্টুন লিফলেট গুলো নিতে পারব। আজ রাত হতেই প্রচারণা সামগ্রী গুলো প্রয়োজন। আমার শুভাকাঙ্ক্ষী বড় ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। সহযোগিতা চাচ্ছি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শুরু করতে হবে ২২ জানুয়ারি থেকে। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন