ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নিকাব নিয়ে কটূক্তি: বিএনপি নেতা মোশাররফকে গ্রেপ্তারের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:২৬ এএম

নিকাব নিয়ে কটূক্তি: বিএনপি নেতা মোশাররফকে গ্রেপ্তারের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

মুসলিম নারীদের নিকাব নিয়ে বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্যের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। শনিবার (১৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা হিজাব ও নিকাব পরার অধিকার নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেন। তারা বলেন, বিশ্বজুড়ে মুসলিম সংস্কৃতিতে মুখ ঢাকা একটি ঐতিহ্য এবং আভিজাত্যের প্রতীক।

এ ধরনের ‘সাংস্কৃতিক অবমাননার’ বিরুদ্ধে মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং অনতিবিলম্বে তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

জাতির আত্মমর্যাদা রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন টক শো বয়কটের কথাও বলেন বক্তারা। এসময় মুসলিম ঐতিহ্য ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে সমাজে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করতে সবার প্রতি অনুরোধ জানান তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন