ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমানের সঙ্গে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সাক্ষাৎ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

তারেক রহমানের সঙ্গে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সাক্ষাৎ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে একদল কবি ও সাহিত্যিক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

সাক্ষাৎকালে কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তারেক রহমান প্রতিনিধিদলের সদস্যদের কথা ধৈর্যসহকারে শোনেন এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় জাগরণ তৈরিতে লেখক-সাহিত্যিকদের ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্যরা জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। দেশের শিল্প ও সাহিত্যের মানোন্নয়ন এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চা বজায় রাখার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন