ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নাহিদের এই ছবি দুইটা আমার খুব পছন্দের, আরো স্পেসিফিক করে বললে নাহিদের চোখ দুইটা দেখেন: এনসিপি নেত্রী পারুল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ এএম

নাহিদের এই ছবি দুইটা আমার খুব পছন্দের, আরো স্পেসিফিক করে বললে নাহিদের চোখ দুইটা দেখেন: এনসিপি নেত্রী পারুল

এনসিপির সুপ্রিমো নাহিদের ওপরই আস্থা রাখছেন দলটির যুগ্ম মূখ্য সমন্বয়ক ও সিরাজগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী দিলশানা পারুল। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

নাহিদের দুটি ছবি পোস্ট করে এনসিপির এই নেত্রী বলেন, নাহিদের এই ছবি দুইটা আমার খুব পছন্দের। আরো স্পেসিফিক করে বললে নাহিদের চোখ দুইটা দেখেন।

ঠান্ডা তীব্র এবং unapologetic. ছাত্র বয়সে দল ছাড়ার পর গত ২০ বছরে কাউকে আমার নেতা মানি নাই। নাহিদ আমার নেতা। এটা শুধু আবেগ বা হূমজিক্যাল বিষয় না। এইটা জেনে বুঝে আমার রাজনৈতিক সিদ্ধান্ত।

নাহিদের সিদ্ধান্তের ওপর আস্থা আছে জানিয়ে সিলশানা পারুল বলেন, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল তৈরি করার বিকল্প আমাদের সামনে নাই। বহু ব্যর্থতা আছে, বহু সীমাবদ্ধতা আছে কিন্তু তারপরও এটাও সত্যি এই দলটা দাঁড়িয়ে আছে মাত্র দশ মাসে এই দলটা ইলেকশনে যাওয়ার মত সক্ষমতা অর্জন করেছে। আহ্বায়ক নাহিদের সিদ্ধান্তের উপর আমার সব ধরনের আস্থা আছে। পার্টি থাকলে পলিটিক্স দাড়াবে। পার্টি না থাকলে পলিটিক্স রাখবেন কোথায়? পাত্র না থাকলে আপনি জল ধারণ করবেন কোথায়?

যখন এনসপির প্রভাবশালী কয়েকজন পদত্যাগের ঘোষণা দিলেন তখনই দিলশানা পারুল নিজের অবস্থানের কথা জানান দিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন