আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলামের কাছ থেকে দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ জেলা বিএনপির অন্য নেতারা।
বার্তা বাজার/এমএমএইচ






