বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিরাপদ ও শান্তিপূর্ণ হোক এই আশাবাদ ব্যক্ত করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গতকাল সোমবার বলেছেন, দেশের মানুষ তারেক রহমানের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মত দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব প্রত্যাশা করে তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন।
আমি রাজনৈতিক অঙ্গনের একজন কর্মী হিসেবে আশা করব, তিনি এ রকম জনআকাক্সক্ষার প্রতি সুবিচার করবেন। জমিয়ত মহাসচিব এ প্রসঙ্গে আরো বলেন, অতীতের তীক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে সকল প্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলকে জনপ্রত্যাশার আলোকে পরিচালনার ক্ষেত্রে তিনি সাহসী ভূমিকা পালন করবেন বলে আমরা আশা পোষণ করি।
বার্তাবাজার/এমএইচ






