ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

“ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু ছবি আছে”-ওসমান হাদির ঘটনার প্রেক্ষিতে জুলকারনাইনের প্রশ্ন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ এএম

“ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু ছবি আছে”-ওসমান হাদির ঘটনার প্রেক্ষিতে জুলকারনাইনের প্রশ্ন

ওসমান হাদির উপর হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

তিনি শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, যারা দাবি করছেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ছাত্রলীগ বা কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের কাছে প্রশ্ন রাখা হয়েছে। তিনি জানতে চেয়েছেন, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও, বর্তমান রাষ্ট্রপতির পুত্র এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কতজন সাধারণ মানুষের মতো ছবি তোলার সুযোগ পেয়েছেন, তা কীভাবে সম্ভব হলো?

জুলকারনাইন সায়েরের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে এবং এ ঘটনায় জনগণের মধ্যে নানা প্রশ্ন সৃষ্টি করেছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন