ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জিয়াউর রহমানের মতো সম্মান অর্জন করেছেন বেগম খালেদা জিয়া : বিএনপি নেতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম

জিয়াউর রহমানের মতো সম্মান অর্জন করেছেন বেগম খালেদা জিয়া : বিএনপি নেতা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সম্মান অর্জন করেছিলেন, আজ বেগম খালেদা জিয়া সেই সম্মান অর্জন করেছেন। এমন সম্মান খুব কম নেতার ভাগ্যেই আসে। দল-মত-বর্ণ-নির্বিশেষে সর্বস্তরের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আমাদের মাতা বেগম খালেদা জিয়া।’

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী ইয়াছিন বলেন, ‘কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়াউর রহমান। তখন দেশের প্রায় ৮৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত ছিল। তিনি ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক।

তিনি উপলব্ধি করেছিলেন—যে দেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল, সে দেশের অর্থনীতি শক্তিশালী করতে হলে কৃষির উন্নয়ন অপরিহার্য। কৃষকের সমস্যাগুলো সরাসরি জানার এবং উন্নয়নের লক্ষ্যে তিনি কৃষকদের প্রতিনিধিত্বের ভিত্তিতে কৃষক দল গঠন করেন।’

তিনি আরো বলেন, ‘দেশনায়ক তারেক রহমান তার রাষ্ট্রগঠনের ৩১ দফায় কৃষকের উন্নয়ন কিভাবে হবে তা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে তিনি উপলব্ধি করেছেন যে, এ দেশের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। তাই দেশের অর্থনীতি চাঙ্গা করতে হলে কৃষিকে লাভজনক করতে হবে, কৃষককে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। দেশকে টিকিয়ে রাখতে হলে কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। কৃষকের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হবে। কৃষি উন্নত হলে অর্থনীতি শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে। অর্থনীতি শক্তিশালী হলেই মানুষ আগামী দিনে সুন্দর ও শান্তিতে ঘুমাতে পারবে।’

কুমিল্লা মহানগর কৃষক দলের আহ্বায়ক কে. এম শাহীনুর হোসাইনের সভাপতিত্বে ও মহানগর কৃষক দলের সদস্যসচিব মো. ইকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ প্রমুখ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন