ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির

সম্প্রতি বেগম রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা রোকেয়া রচনাবলী থেকে খণ্ডিত আকারে কিছু উক্তি তুলে ধরেন রাজশাহী বিশবিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

ওই পোস্টের শুরুতে শিরোনাম আকারে তিনি লেখেন ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন’। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি।

বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ হিসেবে পরিচিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দেওয়ার ওই ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ নিন্দা জানান।

এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাজধানীর কৃষিবি ইনস্টিটিউট মিলনায়তনে ৭ দিনব্যাপি ‘দেশ গড়ার পরিকল্পনা’র পঞ্চম দিনের কর্মশালায় বলেন, বেগম রোকেয়াকে কাফির-মুরতাদ বলায় তীব্র নিন্দা জানাই। দেশে কোন অন্ধকার কালো শক্তির উত্থান ঘটছে কি–না সে সংশয় তৈরি হয়েছে।

এ সময় গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার পর নতুন কালো শক্তির উত্থান হচ্ছে কি–না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা ধর্মকে পুঁজি করে যারা আধিপত্য বিস্তার করতে চায় সেসব কালো শক্তিকে রুখে দিতে হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন