ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইন প্ল্যাটফরমে জনতার মতাতম নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান দলটির আমির ডা. শফিকুর রহমান।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।’

মতামত পাঠানোর প্ল্যাটফরম ‘জনতার ইশতেহার’ আসছে বলেও জানানো ওই পোস্টে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন