ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জুবাইদা রহমানের গ্রামের বাড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ এএম

জুবাইদা রহমানের গ্রামের বাড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের গ্রামের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বাদ আছর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে জুবাইদা রহমানের পৈত্রিক নিবাস রাহাত মঞ্জিলে পারিবারিক আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।

জুবাইদা রহমানের চাচাতো ভাই ও সিলাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাছির আলী খাঁনের সঞ্চালনায় এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন