ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই একটি আদর্শিক ভিত্তির ওপর রচিত হয়েছে : জাহিদুল ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

জুলাই একটি আদর্শিক ভিত্তির ওপর রচিত হয়েছে : জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই একটি আদর্শিক ভিত্তির ওপর রচিত হয়েছে। এ আদর্শিক ভিত্তিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ছাত্রশিবির কুমিল্লা দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সাবেক নেতাকর্মীদের প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা চেতনা ছিল, শাহাদাতের তামান্না ছিল। যারা শুধু ইসলামকে জানেন তাদের মধ্যেই নয়, এ তামান্না তৈরি হয়েছিল যারা ইসলামকে কম জানেন তাদের মধ্যেও। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মধ্যে তামান্না তৈরি হয়েছিল আমি শহীদ হব। এ তামান্নাই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে সক্ষম করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে এমনভাবে নষ্ট করেছে, দেশকে সামনে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেওয়া হয়েছে। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সাড়ে ২৮ লাখ কোটি টাকা। এই টাকা পাচার করে তারা আজ বেগম পাড়ায় বিলাসী জীবনযাপন করছে। এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার, আমরা চাই আগামীতে সৎ ও দেশপ্রেমিক মানুষ নেতৃত্বে আসুক। দেশের সাধারণ মানুষও ভালো মন্দ বুঝে গেছে। আগামী নির্বাচনে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন।

ছাত্রশিবির সভাপতি বলেন, বর্তমান প্রজন্মের চাওয়াকে ধারণ করে যারা রাজনীতি করতে চাইবে তারাই শুধু বাংলাদেশে রাজনীতি করতে পারবে, আর না হয় রাজনীতি করতে পারবে না। এ প্রজন্ম আদর্শিক রাজনীতির মধ্যদিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমরা ফ্যাসিবাদ, সন্ত্রাস, খুনি, চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা সব প্রকার অন্যায়ের বিরুদ্ধে। এই অন্যায় কাজগুলো যে ব্যক্তি বা দল করবে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব।

দেবিদ্বার উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমির ফেরদৌস আহমেদেও সঞ্চালনায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা জামায়াতে আমির অধ্যাপক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী (কুমিল্লা ও নোয়াখালী) অঞ্চল টিমের সদস্য কাজী মো. নজরুল ইসলাম খাদেম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমির অধ্যাপক আবদুল মতিন, গাজীপুর মহানগরীর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, জামায়াতের ইউরোপ ইউনিয়নের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর সিদ্দিক মোল্লা, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হোসেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ পরিষদের সদস্য আসাদুজ্জামান ভূইয়া, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক দাওয়া সম্পাদক মো. মোজ্জাফর হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সানাউল্লাহ রাসেল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন