ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজনীতিতে জায়গা পেতে লড়তে হচ্ছে হাসিনাকে উৎখাত করা তরুণদের: রয়টার্সের প্রতিবেদন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ এএম

রাজনীতিতে জায়গা পেতে লড়তে হচ্ছে হাসিনাকে উৎখাত করা তরুণদের: রয়টার্সের প্রতিবেদন

দীর্ঘদিনের শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা শিক্ষার্থীরা যখন চলতি বছর নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিল, তখন বাংলাদেশের হাজারো মানুষ ভিড় করেছিল তাঁদের পরিকল্পনা শোনার জন্য। সেই দল এখন তাদের রাস্তার বীরত্ব ভোটে রূপান্তর করতে হিমশিম খাচ্ছে বলে এক প্রতিবেদনে তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদমাধ্যমটি তাদের ওই প্রতিবেদন সাজিয়েছে শিক্ষার্থী-নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘিরে প্রত্যাশার সঙ্গে বর্তমান রাজনৈতিক বাস্তবতার ফারাক নিয়ে।

রয়টার্স লিখেছে, দশকের পর দশক ধরে চলা ‘স্বজনপ্রীতি আর দ্বিদলীয় আধিপত্য থেকে’ দেশকে মুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া শিক্ষার্থী-নেতৃত্বাধীন দল এনসিপি তাদের অঙ্গীকার বাস্তবায়নে লড়াই চালালেও ফেব্রুয়ারির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই তাদের এমন সব প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে, যাদের ‘নেটওয়ার্ক ও সম্পদ—দুইই গভীরে প্রোথিত’।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের সংগঠনটি দুর্বল, কারণ আমরা দল গড়ে তোলার পর্যাপ্ত সময় পাইনি।’ গত বছর সরকারবিরোধী আন্দোলন দিয়ে পরিচিতি গড়ে তোলা এই তরুণ অল্প কিছুকাল নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীতেও ছিলেন।

রয়টার্স লিখেছে, ঢাকার বাংলামোটরে এনসিপি কার্যালয়ে বসে তারা নাহিদের সাক্ষাৎকার নেয়। তাঁর কার্যালয়ের ভেতরের একটি দেয়াল গত বছরের গণবিদ্রোহের গ্রাফিতিতে ঢাকা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন