ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ডিবি অফিসে যাওয়া ব্যক্তির বট আইডিগুলো আগে বন্ধ করা দরকার’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ এএম

‘ডিবি অফিসে যাওয়া ব্যক্তির বট আইডিগুলো আগে বন্ধ করা দরকার’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আবিদ বলেছেন, যে ডিবি অফিসে গিয়েছে, তার ফোনের বট-আইডিগুলো যদি ডিবি সদয় দৃষ্টিতে বন্ধ করে দিত, তাহলে বাংলাদেশের অর্ধেক হ্যারাসমেন্ট সেখানেই থেমে যেত। সোমবার (১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে আবিদ এসব কথা বলেন।

আবিদ তার করা পোস্টের নিচে আরেকটা মন্তব্য করেন। সেখানে লেখেন—‘দেশে সাইবার আইন সচল থাকলে ডিবিতে যাওয়া সবার ফোন সঙ্গে সঙ্গে পরীক্ষা করলেই অপপ্রচার ও ঘৃণা ছড়ানোর দায়ে সেখানেই গ্রেপ্তার হতো।

এর আগে, সোমবার বিকেলে অনলাইনে অপপ্রচারের শিকার হয়েছেন ডাকসু সহসভাপতি সাদিক কায়েম ডিবি অফিসে একটি অভিযোগ করেন।

অভিযোগে ১১টি ফেসবুকের পেজ ও আইডি দিয়েছে সাদিক কায়েম। সেগুলো হচ্ছে- ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders ও ইয়ার্কি। এ ছাড়া রয়েছে এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি আইডিও।

অভিযোগ করার পর সাদিক কায়েম বলেন, ‘এখানে যতগুলো পেজের কথা বলেছি প্রতিটি রাজনৈতিক দল সম্পৃক্ত। সেখানে একটি রাজনৈতিক দলের সাথে কানেক্টেড।

আমরা এই পেজের লিংকগুলো দিয়েছি ডিবিতে, এখানে যারা সাইবার এক্সপার্ট আছে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে। তারা বিআরটিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন