ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:১৮ এএম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

বুধবার (২৬ নভেম্বর) তিনি কড়াইল বস্তির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নিতে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য বিতরণ করেন।

জুয়েল একইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় ধ্বংসস্তূপ অপসারণের মাধ্যমে বস্তিবাসীদের বসবাসযোগ্য করার কার্যক্রম চলমান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে মহাখালী এলাকার কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বুধবার সকাল সাড়ে ৯টায় আগুন নির্বাপণ সম্পন্ন হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন