ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাঠ গোছাচ্ছে জামায়াত, হতাশ বিএনপি নেতাকর্মী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাঠ গোছাচ্ছে জামায়াত, হতাশ বিএনপি নেতাকর্মী

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য, জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসাইন নির্বাচনী মাঠ গোছাচ্ছে। নির্বাচনী এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ,বাংলা অনুবাদসহ পবিত্র আল কোরআন বিতরণ, প্রচার-প্রচারণার পাশাপাশি কর্মী-সমর্থকদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রেখে তিনি ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রমে গতি এনেছেন।

বিএনপি এখনো এই আসনে আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনয়ন দেয়নি। বিএনপি কোনো প্রার্থী ঘোষণা না করায় দলটির নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও অনিশ্চয়তা। অন্যদিকে,জামায়াতে ইসলামী মাওলানা মোবারক হোসাইনকে প্রার্থী ঘোষণা করেছে এবং তিনি মাঠে প্রচারণা শুরু করেছেন সবার আগে।

ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগরে(চান্দুরা-বুধন্তী)ইউনিয়নের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ এবং প্রচার প্রচারণা চালাচ্ছে।

অন্য দিকে মাওলানা জুনায়েদ আল হাবীব একই আসনে পথসভা,জনসংযোগ,সভা সমাবেশ এবং গ্রাম পর্যায়ে বৈঠক করছেন।

বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না হলেও দলীয় মনোনয়ন প্রত্যাশীরা মাঠে রয়েছেন। তারা গণসংযোগ, উঠান বৈঠক, তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণসহ ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছে।

মাওলানা জুনায়েদ আল হাবীব এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যদি শেষ পর্যন্ত এই আসনে প্রার্থী হন, তাহলে এটি হবে একটি হাই-প্রোফাইল প্রতিদ্বন্দ্বিতা, যেখানে বিএনপি ও জামায়াতের মধ্যে ভোট ভাগাভাগির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন