ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩ উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছেন: তাহের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

৩ উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছেন: তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তাঁর তিন জন উপদেষ্টা ভুল পথে পরিচালিত করছেন। এই তিন জন উপদেষ্টার নাম প্রকাশ না করলেও তাঁদের নাম প্রধান উপদেষ্টার কাছে পাঠাবেন।

আজ শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে যুগপৎ আন্দোলনের শরিক ৮ দল আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে, যারা প্রধান উপদেষ্টাকে মিসগাইড করছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। আমরা আজকে নাম বলতে চাই না, তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব।’

সরকার একটি দলের প্রতি দুর্বল, তাদের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেন জানান জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, ‘আমরা মনে করি এবং এই সরকার বুঝে হোক না-বুঝে হোক, ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের ফাঁদে পা দিয়েছে। সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। এর আগেও আমরা দেখেছি যে এই সরকার দলটির প্রতি নানাভাবে আনুগত্য এবং দুর্বলতা প্রকাশ করছে। সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে।’

‘নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের মধ্যে যথেষ্ট শঙ্কা এবং আস্থাহীনতা তৈরি হয়েছে’—এমন মন্তব্য করে তাহের বলেন, ‘আরেকটি পরিকল্পিত এবং পূর্বনির্ধারিত নির্বাচনের আয়োজনের ভিত্তিতে নির্বাচন হচ্ছে কিনা, এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি করছে। সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে, এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করার সম্ভব নয়।’

জামায়াতের নায়েবে আমির তাহের বলেন, ‘গতকাল প্রধান উপদেষ্টার ভাষণে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, সরকার সরকার-নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে, জনগণের স্বার্থে নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তাঁর ভাষণ দিয়েছেন, যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে।’

বিএনপি কখনোই আদেশ বা আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত ছিল না উল্লেখ করে তিনি বলেন, তারা বিরোধিতা করেছিলেন; তারা একটি অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তাব করেছিলেন। এখানে ড. ইউনূস সংস্কার কমিশন প্রস্তাবিত আদেশ দেওয়ার ওপর দৃঢ় ছিলেন। এ জন্য উনাকে আমরা ধন্যবাদ জানাই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন