ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে জামায়াত-শিবির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪২ এএম

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে জামায়াত-শিবির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোরেই রাজধানীতে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফজরের নামাজের পরপরই তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। ঢাবি এলাকায় বিশাল জমায়েত করছে শিবির।

মিরপুর মাজার রোড, ১০ নম্বর গোলচত্তর ও আশপাশের এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, শাহবাগ, রামপুরা, মহাখালী, গাবতলী, মিরপুর-১০, ধানমণ্ডি-৩২, সায়েন্সল্যাব, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোডে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করছে তারা। ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতাকে আওয়ামী নাশকতা ও আগুনসন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে শিবির।

এদিকে, রামপুরা ও উত্তরার চারটি পয়েন্টে অবস্থান নিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এছড়া ঢাকা- ১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজারে দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এসময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন শ্লোগান দেয়।

এরআগে বুধবার রাতে আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এদিন বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

প্রসঙ্গত, বুধবার আওয়ামী লীগের নাশকতা ও আগুন সন্ত্রাস প্রতিরোধে সারাদেশের নেতাকর্মীদের মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করে আট দল। এক সংবাদ সম্মেলনে বলা হয়, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন